Tuesday, 17 January 2017

দোবাঁকি ক্যাম্প


(৩) দোবাঁকি ক্যাম্পঃ পিরখালি জঙ্গলের দক্ষিণ-পশ্চিম অংশে এই পর্যটন কেন্দ্রটি। চারদিন খাঁড়িতে ঘেরা। বাঘ অধ্যুষিত জঙ্গল। সুধন্যখালি থেকে আড়াই ঘন্টার পথ। সজলেখালি থেকে তিন ঘন্টার জল পথ।

ওয়াচ টাওয়ার
এখানেও মিষ্টিজলের পুকুর রয়েছে। সেখানে বন্য জীবজন্তুরা জল খেতে আসে। পর্যটকদের দেখানোর জন্য ওয়াচ টাওয়ার তৈরি করে রেখেছে।  

ভাসমান সেতু।
এখানে গেলেই কোনও না কোনও প্রাণী চোখে পড়বেই। শীতের সময় নদীর চরে কুমিরকে শুয়ে থাকতে দেওয়া যায়। জঙ্গলের উপর দিয়ে কনক্রিটের ১৫০ মিটার লম্বা ভাসমান হাঁটা সেতু বানানো হয়েছে। 


বন এবং জন্তুদের দেখার সম্ভাবনা রয়েছে। বাঘ, হরিণ, শুয়োর, পাখি দেখা যায়।  উম্মুক্ত পরিবেশে বেড়ানোর  ভালো জায়গা। পাখির গান শোনা যাবে।


No comments:

Post a Comment